প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০২৬
হিসাবের বই ব্যবহার করে আপনি নিজের হিসাব রাখেন। সেই হিসাব আপনার, আমাদের নয়। এই পাতায় সহজ ভাষায় লেখা আছে আমরা কী তথ্য রাখি, কেন রাখি, আর কার সাথে ভাগ করি।
আমরা যা সংরক্ষণ করি
- অ্যাকাউন্টের তথ্য — নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), ছবি (দিলে)।
- আপনার হিসাব — আয়-ব্যয়, পাওনা-দেনা, পণ্য, বিক্রয়, ক্রয়, কাস্টমারের তথ্য।
- কারিগরি তথ্য — কখন কোন ডিভাইস ও IP থেকে ঢুকেছেন, নিরাপত্তার জন্য।
আমরা যা করি না
- আপনার হিসাব বা কাস্টমারের তথ্য কারো কাছে বিক্রি করি না।
- বিজ্ঞাপনদাতাদের সাথে ভাগ করি না।
- আপনার অনুমতি ছাড়া কাউকে দেখাই না — আইনি বাধ্যবাধকতা ছাড়া।
কারা দেখতে পায়
আপনি নিজে। আপনি যাকে মডারেটর বানিয়েছেন, সে শুধু আপনার দেওয়া অনুমতির অংশটুকু। পরিবারে যুক্ত থাকলে সদস্যরা পারিবারিক খরচটুকু।
নিরাপত্তা
পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় — আমরাও দেখতে পাই না। সাইটে HTTPS ব্যবহার করা হয়। তবে কোনো সেবাই শতভাগ নিরাপদ নয়, তাই শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন।
কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। আপনি মুছে ফেললে ৩০ দিনের মধ্যে সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়।
আপনার অধিকার
- যেকোনো সময় নিজের সব তথ্য ডাউনলোড করতে পারবেন।
- যেকোনো তথ্য সংশোধন বা মুছে ফেলতে পারবেন।
- পুরো অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন।