ফেরত ও বাতিলের নীতি
সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফ্রি প্ল্যান
ফ্রি প্ল্যানে কোনো টাকা লাগে না, তাই ফেরতের প্রশ্নও নেই।
পেইড প্ল্যান
- টাকা দেওয়ার ৭ দিনের মধ্যে সেবা পছন্দ না হলে পুরো টাকা ফেরত।
- ৭ দিন পর চলতি মেয়াদের টাকা ফেরত হয় না, তবে পরের মেয়াদ বন্ধ করা যাবে।
- আমাদের দিক থেকে টানা ৩ দিনের বেশি সেবা বন্ধ থাকলে ওই দিনগুলো মেয়াদে যোগ হবে।
কীভাবে চাইবেন
সাপোর্টে বার্তা পাঠান। ৩ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেখানেই ফেরত পাঠানো হবে।