ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০২৬
সেবা কী
হিসাবের বই একটি হিসাব রাখার সফটওয়্যার। আপনি যা লেখেন তা-ই সংরক্ষণ করে, গুছিয়ে দেখায় ও রিপোর্ট বানায়।
অ্যাকাউন্ট
- সঠিক মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
- পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।
- একজনের অ্যাকাউন্ট অন্যে ব্যবহার করলে তার দায় আমাদের নয়।
আপনার দায়িত্ব
- যা লেখেন তার সত্যতা আপনার দায়িত্ব — আমরা যাচাই করি না।
- বেআইনি কাজে বা অন্যের ক্ষতি করতে এই সেবা ব্যবহার করা যাবে না।
- সফটওয়্যার ভাঙার বা অন্যের তথ্যে ঢোকার চেষ্টা করলে অ্যাকাউন্ট বন্ধ হবে।
হিসাবের দায়
এই অ্যাপ হিসাব রাখার সহায়ক, কোনো হিসাববিদ বা আইনি পরামর্শদাতা নয়। কর বা অডিটের কাজে ব্যবহারের আগে নিজে যাচাই করে নেবেন।
সেবা বন্ধ বা বদল
ফিচার যোগ বা বাদ হতে পারে। বড় পরিবর্তন হলে আগে জানাব। রক্ষণাবেক্ষণের সময় সাময়িক বন্ধ থাকতে পারে।
অ্যাকাউন্ট বন্ধ
আপনি যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। শর্ত ভাঙলে আমরাও বন্ধ করতে পারি — সেক্ষেত্রে তথ্য ডাউনলোডের সুযোগ দেব।